Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৯:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৯:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মূলত অঙ্গীকারের জায়গা : আখতার হোসেন
ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ

ভুয়া এজেন্ট সেজে ভোটকেন্দ্রে, ১২ জনের জেল-জরিমানা

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৯:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
১৯:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে লাঙল প্রতীকের ভুয়া পোলিং এজেন্ট সেজে ভোটকেন্দ্রে অবস্থান করায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কয়রা মদিনবাদ মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন, কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন ও দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে কয়রা উপজেলার কাটমারচর গ্রামের ইস্তিহার উদ্দীনকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মদিনাবাদ গ্রামের তাসলিমা খাতুন ও একই গ্রামের আব্দুল গফফারকে ১৫ দিন এবং কাটমারচর গ্রামের আমিরুল ইসলাম ঢালী, একই গ্রামের রোকনুজ্জামান ও উত্তর বেদকাশি গ্রামের ইলিয়াস হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেয়াড়া অন্তাবুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক ছয়জনের প্রত্যেককে দুই বছরের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ঘটনা জানার পর বিভিন্ন কেন্দ্র থেকে লাঙল প্রতীকের ভুয়া পোলিং এজেন্টরা গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা।

দেয়াড়া অন্তাবুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার নিত্যানন্দ সরকার জানান, লাঙল প্রতীকের প্রার্থীর স্বাক্ষর জালিয়াতি করে তারা পোলিং এজেন্ট সেজে ভোটকক্ষে থাকেন। জানতে পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে হেফাজতে নেয়। পরে ছয়জনের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শংকর কুমার জানান, লাঙল প্রতীকের প্রার্থীর স্বাক্ষর জালিয়াতি করে তারা পোলিং এজেন্ট সেজে ভোটকক্ষে প্রবেশ করেন। ঘটনা জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। 

মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ইশতিয়াক আহমেদ জানান, কেন্দ্রের ৬টি কক্ষে লাঙল প্রতীকের ছয় জন এজেন্ট ছিল। দুপুরের পর থেকে ৪ জনকে পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৩টায় আইনশৃঙ্খলা বাহিনী এসে দুজনকে আটক করে। পরে তাদেরকে সাজা দেওয়া হয়েছে।

খুলনা-৬ আসনে লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর অভিযোগ করেন, তার স্বাক্ষর জাল করে কয়রা উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রে ভুয়া পোলিং এজেন্ট দিয়েছে একটি পক্ষ। আমাদের এজেন্টরা ভোট কেন্দ্রে গিয়ে ঘটনা জানার পর অভিযোগ করেন। পরে এসব ভুয়া এজেন্টদের কয়েকজন আটক হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে।

খুলনা-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন, একটি পক্ষ লাঙল প্রতীকের প্রার্থীর স্বাক্ষর জাল করে পোলিং এজেন্ট নিয়োগ করেছে। খবর পেয়ে কয়েকজনকে আটকের পর নির্বাহী আদালতে পাঠানো হয়। এর সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মনিরুল হাসান বাপ্পি (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), মোস্তফা কামাল জাহাঙ্গির (জাতীয় পার্টি), প্রশান্ত কুমার মন্ডল (সিপিবি) ও আছাদুল্লাহ ফকির (ইশা আন্দোলন)।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ জেল-জরিমানা ভুয়া এজেন্ট

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
কে হতে পারেন নতুন সংসদের স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর
  2. ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
  3. রেলের টিকিট কালোবাজারি করায় দুই স্টুয়ার্ট বরখাস্ত
  4. হঠাৎ ঝড়ে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি
  5. মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি
  6. ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x