Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কাজী রাশেদ, চান্দিনা
২৩:৩৫, ১১ জুলাই ২০১৮
কাজী রাশেদ, চান্দিনা
২৩:৩৫, ১১ জুলাই ২০১৮
আপডেট: ২৩:৩৫, ১১ জুলাই ২০১৮
আরও খবর
পাবনা-গাইবান্ধায় ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে জুবাইদা রহমানের ইফতার
নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির

দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে : রেদোয়ান

কাজী রাশেদ, চান্দিনা
২৩:৩৫, ১১ জুলাই ২০১৮
কাজী রাশেদ, চান্দিনা
২৩:৩৫, ১১ জুলাই ২০১৮
আপডেট: ২৩:৩৫, ১১ জুলাই ২০১৮
এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বুধবার সন্ধ্যায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : এনটিভি

দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। বুধবার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলায় এলডিপির একটি কর্মিসভা পুলিশী বাধায় পণ্ড হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সভাকক্ষে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রেদোয়ান আহমেদ।

বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন মহানগরে সরকারি দল ছাড়া অন্য কোনো গণতান্ত্রিক দলকে সভা, সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি। দেশে এমন কোনো প্রজ্ঞাপন বা আইন হয়নি যে কোনো কর্মিসভা, পথসভা বা কোনো অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি নিতে হবে।

বৃহস্পতিবার চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের ক্যাম্পাস-২ এ নবীন বরণ ও নবনির্মিত মমতাজ আহমেদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহাম্মদ বীর বিক্রম।

একই দিন বিকেলে ওই কলেজ ক্যাম্পাসে পৌর এলডিপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু চান্দিনা থানা পুলিশ সম্মেলন করা যাবে না বলে কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি কে এম শামসুল হক মাস্টারকে অবহিত করে।

এ প্রসঙ্গে ড. রেদোয়ান আহমেদ বলেন, দলের সভাপতি আসবেন। কলেজ ক্যাম্পাসে স্বল্প পরিসরে সম্মেলন হবে। এখানেও পুলিশ বাধা দিচ্ছে। আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে গণতান্ত্রিক দলের সভা-সম্মেলন করতে না দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি ড. রেদোয়ান আহমেদ আরো বলেন, ডা. প্রাণ গোপাল চান্দিনা পাইলট স্কুলে আওয়ামী লীগের সভা করবেন। এর মাইকিং শুনলাম। আর আমাদের কলেজের বার্ষিক নবীন বরণ অনুষ্ঠান করা যাবে না বা এ উপলক্ষে প্যান্ডেল করা যাবে না, এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই না।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি কেএম শামসুল হক মাস্টার, চান্দিনা রেদোয়ান আহেমদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, চান্দিনা পৌর এলডিপির আহ্বায়ক মো. শাহ আলম, চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. জামশেদ আহমেদ জাকি, গণতান্ত্রিক যুবদল নেতা মো. মনির হোসেন শানু, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. ৫ জেলার ডিসি প্রত্যাহার
  2. মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
  3. উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  4. মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : হুমায়ুন কবির
  5. তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু
  6. পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x