Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুর রহমান
১০:০০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:৫০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
জাহিদুর রহমান
১০:০০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:৫০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু
জাবির ভিসি ফারজানাসহ স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ, জাবিতে চলছে কর্মবিরতি

জাহিদুর রহমান
১০:০০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:৫০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
জাহিদুর রহমান
১০:০০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:৫০, ০৯ সেপ্টেম্বর ২০১৫
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে অবমাননাকর দাবি করে দুদিনের কর্মবিরতির প্রথম দিনে জাবির একটি শ্রেণিকক্ষের চিত্র। ছবি : এনটিভি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে অবমাননাকর দাবি করে দুদিনের কর্মবিরতি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

urgentPhoto

আজ বুধবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামোকে মর্যাদাহানিকর বলে দাবি করেছেন শিক্ষকরা।

কর্মবিরতির ফলে সকাল থেকে কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনকে কটাক্ষ করে অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি আমরা। অবমাননাকর এই বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের জন্যও সরকারকে আহ্বান জানিয়েছি।’
এর আগে গতকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মবিরতি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ কর্মবিরতি পালন করা হয়।

ওই সময় জাবি শিক্ষকরা সদ্য ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কাছে আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেওয়া কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় জাবির পুরাতন কলাভবনের সামনে থেকে মৌন মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
  1. দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
  2. জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম
  3. হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা
  4. জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকরের উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
  5. ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন
  6. পাট গুদামসহ ২১ দোকান পুড়ে ছাই,  আহত ৩ ফায়ার সার্ভিস কর্মী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x