Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম এ নোমান
১৪:২৩, ২৩ আগস্ট ২০১৮
এম এ নোমান
১৪:২৩, ২৩ আগস্ট ২০১৮
আপডেট: ১৪:২৩, ২৩ আগস্ট ২০১৮
আরও খবর
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
১৭ বছর ধরে তালাবদ্ধ কেশবপুর পাবলিক লাইব্রেরি
দিনাজপুরে তাপপ্রবাহ অব্যাহত, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

ছাগল ব্যবসায়ী শরিফ ও ফারুকের চোখে অন্ধকার

এম এ নোমান
১৪:২৩, ২৩ আগস্ট ২০১৮
এম এ নোমান
১৪:২৩, ২৩ আগস্ট ২০১৮
আপডেট: ১৪:২৩, ২৩ আগস্ট ২০১৮
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার কনকর্ড মাঠে অবিক্রীত ছাগল চড়াতে এনেছেন ব্যবসায়ীরা। ছবি : এনটিভি

বরিশাল থেকে ৭৫টি ছাগল কিনে এনে ঈদের এক সপ্তাহ আগে রাজধানীর যাত্রাবাড়ী আড়তে তোলেন ব্যবসায়ী শরিফ হোসেন। ঈদের আগের দিন পর্যন্ত ছাগল বিক্রি হয়েছে ২৭টি। এখনো বাকি আছে ৪৮টি। ২৭টির মধ্যে ১৫টিই বিক্রি করেছেন কেনা দামে। বাকি ১২টিতে কিছু লাভ হলেও পথের খরচ আর ছাগলের খাবার কিনতে তা শেষ হয়ে গেছে। ৪৮টি ছাগল নিয়ে এখন তিনি বিপাকে পড়েছেন। এলাকায় ফিরত নিলে লোকসান বেশি হবে। তাই এখন নিয়ে এসেছেন যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার কনকর্ড মাঠে ছাগলগুলোকে ঘাস খাওয়াতে। কোনো আড়তে আবার ওঠানো যায় কি না, সে চেষ্টা করবেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কনকর্ড মাঠে গিয়ে দেখা যায়, অনেক ব্যবসায়ী তাদের অবিক্রীত ছাগল চড়াতে নিয়ে এসেছেন। সেখানেই কথা হয় শরিফের সঙ্গে।

ফারুক হোসেন নামের আরেক ব্যবসায়ী যশোর থেকে ছাগল এনেছেন ৮০টি। বিক্রি হয়েছে ৩৭টি। অবিক্রীত আছে ৪৩টি। যাত্রাবাড়ী ছাগলের হাট থেকে বের করে এখন তিনি ভাবছেন ছাগলগুলো নিয়ে কোথায় যাবেন। রাজ্যের হতাশা তাঁর চোখেমুখে।

কোথায় যাবেন জানতে চাইলে কিছুক্ষণ শূন্যে দৃষ্টি ফারুক বললেন, ‘কই যামু ভাই, নিজেও জানি না।’ ফারুক হোসেনের চেহারার দিকে তাকিয়েই বোঝা গেল গত দুই দিন দানাপানি মুখে দেননি। ভাবছিলেন ঈদের দিন হয়তো দু-একটি বিক্রি হতেও পারে। একটিও বিক্রি হয়নি। বাজার থেকে ছাগলগুলো বের করে মহাসড়ক ধরে হাঁটছেন ফারুক। ঈদের পরদিন আজ দুপুর ১২টায় যাত্রাবাড়ী এলাকায় কথা হয় ফারুকের সঙ্গে।

ছাগলগুলো বিক্রি না হওয়ার ব্যাপারে ফারুক বললেন, ‘এবার মানুষ কোরবানি দেয়নি ভাই, কোরবানি দিলে এত পানির দামে ছাগল বিক্রি হলেও কেউ কিনতে আসেনি কেন?’ তিনি বলেন, কোরবানির পশুর হাটে এবার পশুর জোগান তুলনামূলকভাবে বেশি ছিল, এটা ঠিক। কিন্তু কোরবানি দেওয়ার মতো লোকের এবার অভাব ছিল বেশি। গতবার বাজারে যত ক্রেতা ছিল, এবার তার তুলনায় অনেক কম ছিল। একই কথা বললেন বরিশালের ব্যবসায়ী শরিফও। তাঁরও একই কথা, এবার বাজারে গতবারের তুলনায় ক্রেতা অনেক কম ছিল।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৬ লাখের মতো। কোরবানি দেওয়ার লোকের সংখ্যা ধার্য করা হয়েছে এক কোটি চার থেকে ছয় লাখ। এ হিসাবে প্রায় ১০ লাখ পশু উদ্বৃত্ত থাকার কথা।

ছাগলের মতো একই অবস্থা গরুর হাটেও। ঢাকার অন্যতম বড় গরুর হাট ডেমরার সারুলিয়ায় আজও শতাধিক গরু দেখা গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ঈদের দিনের পরে আরো দুদিন পর্যন্ত কোরবানি করা যায়। এ সময়ে হয়তো কেউ গরু বা ছাগল কিনতে আসতে পারেন, এমন আশা নিয়েই এখনো বাজারে অবস্থান করছেন ব্যবসায়ীরা। অন্যান্য বছর কোরবানির ঈদের দিনেও গরু-ছাগল কিনে অনেকে কোরবানি করেন। এবার কম দামে গরু-ছাগল পাওয়ার পরও কেউ তা কিনতে যায়নি।

মৌসুমি ছাগল ব্যবসায়ী শরিফ হোসেন এনটি অনলাইনকে বলেন, ‘প্রতিবছরই কোরবানির দেড়-দুই মাস আগে থেকে বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে গৃহস্থদের কাছ থেকে ছাগল কিনে লঞ্চে বা ট্রলারে করে ঢাকায় এনে বিক্রি করি। খরচ বাবদ দিয়ে প্রতি ছাগলে ৫০০ কিংবা এক হাজার টাকা থাকলেই আমরা সন্তুষ্ট। গত ৮/১০ বছর ধরে এভাবেই ব্যবসা করে আসছি। এবারের মতো কোনো বছরই ধরা খাইনি। যে কয়েকটি ছাগল বিক্রি করেছি, তাতে কোনো লাভ হয়নি।’ তাঁর মতে, গতবার যে ছাগলের দাম ছিল ১০ হাজার টাকা, এবার সেটার দাম সাত হাজার টাকায়ও কেউ কিনছে না।

শরিফ হোসেন বলেন, ‘আমার ৭৫টি ছাগলের মধ্যে অন্তত ২০টি ছাগল আছে, যেগুলোর দিকে কোনো ক্রেতা একবারের জন্যও হাত দিয়ে দেখেনি। শেষ দিন ক্রেতা যা বলেছে, সেই দামেই বিক্রি করেছি। কী করব এগুলো রেখে দিয়ে।’

শরিফ এনটিভি অনলাইনকে বলেন, ‘কই যামু, কার কাছে নালিশ করমু? সামনের দিনে কীভাবে চলমু। কিছইু মাথায় আসছে না। মাথার ওপর বিরাট দেনার বোঝা।’ তিনি বলেন, ‘নিজের সামান্য পুঁজির সঙ্গে কড়া সুদে দাদন নিয়ে ছাগলগুলো কিনে আনছি। এ ঋণ এখন কীভাবে শোধ করব। এ চিন্তায় মাথায় এলেই আর স্থির থাকতে পারছি না। বাড়িতে স্ত্রী-সন্তানের কী অবস্থা, সেই খবর তো নেওয়ার সুযোগই নেই।’

খোলা মাঠে ছাগল নেওয়ার ব্যাপারে শরিফ বলেন, ‘বাজারে রেখে এগুলোকে এখন কী খাওয়াব? তা ছাড়া এগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে।’ শরীফুল জানালেন, তাঁর মতো শত শত ব্যবসায়ীরই করুণ দশা এবার। ছাগল ও গরু ব্যবসায়ী সবারই মাথায় হাত।

অপর ব্যবসায়ী মোজাম্মেল জানালেন আরো করুণ কথা। তিনি বলেন, ‘যার কাছ থেকে টাকা এনে ছাগল কিনে ঢাকায় এনেছি, তিনি তো আর তার টাকা মাফ করবেন না। সুদ বা লাভের টাকা হয়তো কিছু কম দিতে পারবো। কিন্তু তার আসল টাকা তো আগে ফেরত দিতে হবে। ছাগল বিক্রি হয়নি। এখন টাকা দেবো কোথা থেকে। আর এ ছাগল এখন আমরা কোথায় নিয়ে যাব? কার কাছে বিক্রি করব? কোথায় রাখব? এ চিন্তাই সর্বক্ষণ মাথায় ঘুরে। গত এক সপ্তাহ ধরে গোসল নেই। তিন ধরে মুখে ভাত দিতে পারছি না। কপালে কী আছে, জানি না।’

সর্বাধিক পঠিত
  1. লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি : মাহফুজ আলম
  2. প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম
  3. ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  4. শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  5. তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল
  6. কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x