Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮
আপডেট: ১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮
আরও খবর
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি, প্রতিবাদে ধর্মঘট
পটুয়াখালীতে সাকিল মৃধা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে দুজন নিহত
স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

রায়ের পর বগুড়ায় বাসে পেট্রলবোমা, আটক যুবদল নেতা

আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮
আতিকুর রহমান সোহাগ, বগুড়া
১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮
আপডেট: ১৭:২৫, ১০ অক্টোবর ২০১৮
বগুড়ার শাজাহানপুরে আজ দুপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের পর ঘটনাস্থলে যায় পুলিশ। হামলায় বাসের দুই যাত্রী আহত হন (ইনসেটে)। ছবি : ফোকাস বাংলা

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর পরই বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের দুই নারী যাত্রী আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে জেলা যুবদলের সহকারী কৃষিবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদকে (৩০) আটক করেছে পুলিশ।

আহতরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে  চিকিৎসা দেওয়া হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে বাসটি শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে টিএমএসএস পাম্পের সামনে পৌঁছায়। এ সময় আট থেকে দশজন যুবক প্রথমে বাসটি লক্ষ্য করে লাঠি নিক্ষেপ করে। এরপর তাঁরা বাসটিতে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে।

এ সময় বাসের দুটি সিটে আগুন ধরে যায়। এতে আহত হন মুনিরা বেগম ও আঞ্জুয়ারা বেগম।

তবে, কোচের চালক আসলাম ও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় টহল পুলিশ ধাওয়া করে যুবদল নেতা নুর মোহাম্মদকে আটক করে।

ওই বাসের যাত্রী নীলফামারী সদর উপজেলার উত্তর বালাপাড়ার শামসুল ইসলামের মেয়ে আমিনা খাতুন (২৭) জানান, দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে চালক বাস থামিয়ে দেন। এরপর দুর্বৃত্তরা কোচ ভাঙচুর করে। তাঁর সামনের সিটে আগুন ধরে গেলে তিনি নিজের সন্তানকে নিয়ে বাসের জানালা দিয়ে নেমে পড়েন।

বাসের চালক আসলাম হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা প্রথমে একটি ট্রাকে আক্রমণ করে। পরে আরেকটি যাত্রীবাহী বাসে বোমা ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে পেছনে থাকা নাবিল পরিবহনে তাঁরা বোমা নিক্ষেপ করে। এতে বাসের সিটে আগুন ধরে গেলে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত
  1. কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান
  2. ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  3. প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  4. ‘আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ’
  5. শহীদ মিনারে রুমিন ফারহানাকে পুষ্পস্তবক অর্পণে বাধার অভিযোগ
  6. দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x