Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:৪৬, ২৫ অক্টোবর ২০১৮
আপডেট: ১৫:৩৫, ২৫ অক্টোবর ২০১৮
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:৪৬, ২৫ অক্টোবর ২০১৮
আপডেট: ১৫:৩৫, ২৫ অক্টোবর ২০১৮
আরও খবর
আমীর খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

আমীর খসরু রিমান্ডে

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:৪৬, ২৫ অক্টোবর ২০১৮
আপডেট: ১৫:৩৫, ২৫ অক্টোবর ২০১৮
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:৪৬, ২৫ অক্টোবর ২০১৮
আপডেট: ১৫:৩৫, ২৫ অক্টোবর ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফাইল ছবি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদিনের রিমান্ডের আবেদন জানালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমীর খসরুর আইনজীবী মফিজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আরো বলেন, রিমান্ড শুনানির একপর্যায়ে বিচারক আমীর খসরুকে তাঁর খাস কামরায় নিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে তিনিসহ দুজন আইনজীবী যান। বিচারক খাস কামরায় গিয়ে আমীর খসরুকে একটি কাগজ দিয়ে তা পড়তে বলেন, কণ্ঠস্বর টেস্ট করার জন্য। কিন্তু আমীর খসরু তা করতে অস্বীকার করেন। তিনি বিচারককে বলেন, তাঁর অনেক টিভি টক শো আছে, অনেক বক্তব্যের ভিডিও ধারণ করা আছে। সেখান থেকে তাঁর কণ্ঠস্বর নিয়ে নেওয়ার জন্য। 

এর আগে গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আকবর হোসেন মৃধার আদালত বিএনপি নেতা আমীর খসরুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইসিটি আইনে করা এ মামলায় ওই দিন পর্যন্ত আমীর খসরু জামিনে ছিলেন। ওই দিনও যে অডিওটির সূত্র ধরে মামলাটি হয়, তার পরিপ্রেক্ষিতে আমীর খসরুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। কিন্তু অডিওর কণ্ঠস্বরটি নিজের নন বলে দাবি করেছেন বিএনপি নেতা। তিনি বলেছেন, এটা প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের। আর সেখানে রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য নেই। 

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের সময় মুঠোফোন কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। ওই কথোপকথনে উসকানি দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। বাদী দাবি করেন, অডিওর একটি কণ্ঠস্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীর। সে কারণে তাঁকে মামলার আসামি করা হয়।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন আমীর খসরু। জামিনের  মেয়াদের মধ্যে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদনের শুনানিতে ২১ অক্টোবর (রোববার) পর্যন্ত আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেন এবং পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী
সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x