Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২১:৫০, ১২ ডিসেম্বর ২০১৮
আপডেট: ২৩:৩১, ১২ ডিসেম্বর ২০১৮
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২১:৫০, ১২ ডিসেম্বর ২০১৮
আপডেট: ২৩:৩১, ১২ ডিসেম্বর ২০১৮
আরও খবর
জাতীয় নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা
শপথ নিলেন নতুন দুই সংসদ সদস্য
নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দিতে জাতিসংঘের আহ্বান
ছাত্রদলের ঘেরাওয়ের মধ্যেই ইসির সঙ্গে বৈঠকে বিএনপি
নির্বাচনে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ব্যয় করতে পারবেন যারা

দোহারে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২১:৫০, ১২ ডিসেম্বর ২০১৮
আপডেট: ২৩:৩১, ১২ ডিসেম্বর ২০১৮
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ
২১:৫০, ১২ ডিসেম্বর ২০১৮
আপডেট: ২৩:৩১, ১২ ডিসেম্বর ২০১৮
বুধবার ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাককে আটক করে পুলিশ। ছবি : ইউএনবি

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাকের নির্বাচনী প্রচারণায় বেধরক লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপির অন্তত ১০ নেতাকর্মী-সমর্থক আহত হয়েছে। মিছিল থেকে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক, দোহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেছেরসহ আটজনকে আটক করে দোহার থানায় নিয়ে যায় পুলিশ।

আজ বুধবার বিকেলে দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে ধানের শীষের প্রতীকের মিছিল বের হলে এ ঘটনা ঘটে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে আবু আশফাককে থানায় আনা হয়েছিল। পরে তাঁকে রাত ৯টার দিকে ছেড়ে দেওয়া হয়। নাশকতায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বিএনপির নেতা-কর্মীদের ভাষ্যমতে, বিকেলে দোহার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক। প্রচারণাকে কেন্দ্র করে দোহারের লটাখোলা করম আলীর মোড়ে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমবেত হন নেতা-কর্মীরা। পরে করম আলীর মোড় থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি বড় মিছিল বের হয়ে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সরব উপস্থিতি ছিল।

ঢাকার দোহার উপজেলায় বুধবার বিকেলে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাকের মিছিলে পুলিশের লাঠিপেটা। ছবি: ইউএনবি

বিএনপির নেতা-কর্মীরা জানান, মিছিল শেষে নেতাকর্মীরা ফেরার পথে হঠাৎ করে পেছন থেকে পুলিশ লাঠিপেটা শুরু করে। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীরা। এরপর দোহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রার্থী আবু আশফাকসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটকের ঘটনায় উত্তেজিত জনতা দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। 

দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন দাবি করেন, বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে।

এ বিষয়ে বিএনপির নেতা কালাম খন্দকার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের নেতা খোন্দকার আবু আশফাকসহ ৩০-৩৫ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে গেছে।’

বুধবার ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাককে আটক করে পুলিশ। ছবি : ইউএনবি

কালাম খন্দকার আরো বলেন, এক মাস যাবৎ আওয়ামী লীগের প্রার্থী হাজার-হাজার নেতা-কর্মী নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক করছেন। তাতে পুলিশের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আওয়ামী লীগকে সাথে নিয়ে হামলা চালিয়েছে। আমাদের দলের নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে থানায় নিয়ে গেছে। এতেই প্রমাণিত হয় যে পুলিশ ক্ষমতাসীন দলের পক্ষ হয়ে কাজ করছে।

এদিকে সন্ধ্যার দিকে দোহারে মিছিল বের করেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা দাবি করেন, লটাখোলা করম আলী মোড়ে বিএনপির নেতা-কর্মীরা নৌকার প্রার্থীর পক্ষে থাকা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ইউএনবিকে বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা আমাদের দুই কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x