Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম এ নোমান
০৮:০১, ২৬ মে ২০১৯
আপডেট: ০৯:৩১, ২৬ মে ২০১৯
এম এ নোমান
০৮:০১, ২৬ মে ২০১৯
আপডেট: ০৯:৩১, ২৬ মে ২০১৯
আরও খবর
ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, ভিড় বেড়েছে বরিশাল লঞ্চঘাটে
আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৮১৮ বহুতল ভবনের ১৫২৫টি নকশাবহির্ভূত

এম এ নোমান
০৮:০১, ২৬ মে ২০১৯
আপডেট: ০৯:৩১, ২৬ মে ২০১৯
এম এ নোমান
০৮:০১, ২৬ মে ২০১৯
আপডেট: ০৯:৩১, ২৬ মে ২০১৯

ঢাকা মহানগরের এক হাজার ৮১৮টির মধ্যে মাত্র ২৯৩টি ভবন নিয়ম মেনে তৈরি করা হয়েছে। বাকি এক হাজার ৫২৫টি ভবনের নকশারই পূর্ণাঙ্গ অনুমোদন নেই। এমন তথ্যই তুলে ধারা হয়েছে ভবন পরিদর্শন কমিটির প্রতিবেদনে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরে ৪৩১টি বহুতল ভবন রয়েছে, যেগুলোর কোনো নকশাই নেই। মালিকরা সরকারের পরিদর্শন কমিটির সামনে ভবনগুলোর নির্মাণ-সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।

গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। এরপর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে ভবনটির নকশার ত্রুটির বিষয়টি। দেখা গেছে, ১৫ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা মহানগরের বহুতল ভবনগুলোর নকশা যাচাই-বাছাই করার জন্য রাজউক এলাকাকে আটটি জোনে ভাগ করে ২৪টি টিম মাঠে নামানো হয়। গত ১ এপ্রিল এ টিমগুলো বহুতল ভবন পরিদর্শন শুরু করে।

১১ তলা থেকে তার ঊর্ধ্বের ভবনগুলোকে বহুতল ভবন হিসেবে চিহ্নিত করে এগুলো পরিদর্শন করে রাজউকের টিম। এ সময় এক হাজার ৮১৮টি ভবন চিহ্নিত করে কাগজপত্র দেখা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজউকের অনুমোদন রয়েছে এক হাজার ১৩৬টি বহুতল ভবনের। রাজউক ছাড়া অন্যান্য সংস্থার কাছ থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করা হয়েছে ২০৭টি। ভবন মালিকরা ৪৩১টি ভবনের অনুমোদিত নকশা দেখাতে পারেননি। এর মধ্যে সব ধরনের কাগজপত্র ঠিক রেখে বৈধ নকশা অনুযায়ী ২৯৩টি ভবন নির্মাণ করা হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, রাজউক থেকে অনুমোদন নিয়ে ২৭৭টি ভবন বেআইনিভাবে নির্দিষ্ট তলার চেয়ে বেশি নির্মাণ করা হয়েছে। সেটব্যাক ও অন্যান্য ব্যত্যয় আছে এমন ভবনের সংখ্যা ৬৭৪টি।

অগ্নিনির্বাপক যন্ত্রের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৮১৮টির মধ্যে এক হাজার ১৫৫টি ভবনের আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি নেই।

নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা এসব বহুতল ভবনের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভবন মালিক ও নির্মিত ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেব। প্রথমে আমরা ভবন মালিকদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেবো। জবাব সন্তোষজনক না হলে আমরা এগুলো ভাঙার নোটিশ দেবো।’

আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘এখন সরাসরি ভবন ভাঙার নোটিশ দিলে মালিকরা উচ্চ আদালতে গিয়ে এ নোটিশের ওপর স্থগিতাদেশ নিয়ে নেবে। আমরা এ সুযোগ তাদের দিতে চাই না। এ কারণেই আমাদের আইন ও বিধি মেনে এগোতে হবে।’

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x