Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৫:৫০, ১৬ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৩০, ১৬ আগস্ট ২০১৯
সোহেল হাফিজ, বরগুনা
১৫:৫০, ১৬ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৩০, ১৬ আগস্ট ২০১৯
আরও খবর
ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় গণপিটুনিতে দুজন নিহত
স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
পাবনায় ভোক্তা অধিকারের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বরগুনায় নয়ন বন্ডের বাসায় চুরি!

সোহেল হাফিজ, বরগুনা
১৫:৫০, ১৬ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৩০, ১৬ আগস্ট ২০১৯
সোহেল হাফিজ, বরগুনা
১৫:৫০, ১৬ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৩০, ১৬ আগস্ট ২০১৯
গতকাল বৃহস্পতিবার রাতে বরগুনায় নয়ন বন্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁর মা সাহিদা বেগম। ছবি : এনটিভি

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি, পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বরগুনা শহরের কলেজ রোড এলাকার বাসার তালা ভেঙে কে বা কারা ঘরে ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, অর্ধলক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে দাবি করেছেন নয়ন বন্ডের মা সাহিদা বেগম।

এ ঘটনায় সাহিদা বেগম বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাহিদা বেগম জানান, গতকাল তিনি তাঁর এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা তাঁদের বাসার তালা ভাঙা দেখতে পেয়ে সাহিদা বেগমকে খবর দেন। খবর পেয়ে সাহিদা বেগম বাসায় ফিরে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে আসবাবপত্র এলোমেলো দেখে বাসায় থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন।

নয়ন বন্ডের মা সাহিদা বেগম আরো জানান, নয়নের কুলখানির জন্য বাসায় তিনি ৪১ হাজার টাকা রেখেছিলেন। এ ছাড়া ঘরের ভেতর দেড় ভরি ওজনের কানের ঝুমকা, আট আনা ওজনের কানের রিং, তিন ভরি ওজনের গলার হার, তিন ভরি ওজনের হাতের রুলি ও এক ভরি ওজনের মাথার টিকলি রাখা ছিল। এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া তাঁর বড় ছেলের স্ত্রীর কক্ষে ১৪ হাজার টাকা, নাতনির গলার আট আনা ওজনের সোনার চেইন এবং ছেলের স্ত্রী ও নাতনির হাতের দেড় ভরি ওজনের তিনটি আংটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবকিছুই রাতের আঁধারে চুরি করা হয়েছে বলে দাবি করেন সাহিদা বেগম। নিহত নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়ন বন্ডের বাসার পাশে অন্য একটি বাসার ভাড়াটিয়া আনোয়ার হোসেন জানান, সকালে তিনি বাসা থেকে বের হয়ে নয়নদের বাসার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় নয়নের মাকে মুঠোফোনে বিষয়টি জানান তিনি। পরে নয়নের মা সাহিদা বেগম বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাননি।

এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবির হোসেন মাহমুদ বলেন, ‘নয়নের মা চুরির খবরটি জানিয়েছেন। তাঁর বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেব।’

সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
  2. রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
  3. স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
  4. কারও চাঁদাবাজি করার সুযোগ নেই, সুযোগ থাকবে না : সড়ক পরিবহণ মন্ত্রী
  5. চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  6. ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x