Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
২০:১৭, ১৭ নভেম্বর ২০১৫
আবু হোসাইন সুমন, মোংলা
২০:১৭, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ২০:১৭, ১৭ নভেম্বর ২০১৫
আরও খবর
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
ধর্ষণ মামলা : জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
স্ত্রী ও তার বান্ধবীকে কুপিয়ে জখম

মংলায় ড্রেজার মাস্টারকে আ. লীগ নেতার মারধর

আবু হোসাইন সুমন, মোংলা
২০:১৭, ১৭ নভেম্বর ২০১৫
আবু হোসাইন সুমন, মোংলা
২০:১৭, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ২০:১৭, ১৭ নভেম্বর ২০১৫
রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল। ছবি : এনটিভি

মংলা-ঘাষিয়াখালী নৌপথে খননকাজে নিয়োজিত একটি ড্রেজারের মাস্টারকে মারধর করেছেন রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল।

এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পথে খননকাজে অংশ নেওয়া নয়টি ড্রেজারের মাস্টার-কর্মচারীরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানান। এতে প্রায় ছয় ঘণ্টা ড্রেজিংয়ের কাজ বন্ধ থাকে। ওই ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাবুলকে আটক করেছে পুলিশ।

পরে কয়েক দফা আলোচনার পর বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও খুলনা বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপে ফের খননকাজ শুরু হয়। তবে খননকাজে অংশ নিলেও ড্রেজারের স্টাফ ও বিআইডব্লিউটিএর কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ক্ষোভ ও উত্তেজনা নিরসনে নৌপথের খননকাজে থাকা ড্রেজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিআইডব্লিউটিএ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মংলা-ঘাষিয়াখালী নৌরুটের রামপাল পুরাতন ঘাট এলাকায় আজ মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএর একটি ড্রেজার খননকাজ শুরু করে। এর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল তুচ্ছ ঘটনার জের ধরে উচ্ছৃঙ্খল কিছু লোকজন নিয়ে ড্রেজার মাস্টার শাহজাহানকে (৫৫) অকথ্য ভাষায় গালমন্দ করেন। তাঁরা শাহজাহানকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। এ ঘটনার পর পরই এ নৌপথ খননকাজে নিয়োজিত নয়টি ড্রেজারের মাস্টার ও বিআইডব্লিউটিএর কর্মচারীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে খননকাজ বন্ধ রাখে।

মারধরের ঘটনায় প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে বিআইডব্লিউটির কর্মচারীদের মধ্যে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের মধ্যস্থতায় কয়েক দফা সমঝোতা বৈঠক হয়। পরে বিকেলে পুলিশ পাহারায় ফের ড্রেজিংয়ের কাজ শুরু হয়।

এ ঘটনায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক জানান, বিষয়টি সম্পর্কে জানার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, ড্রেজার মাস্টারকে মারধর করার অভিযোগে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলকে পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x