Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
০৩:০৪, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৩:৪১, ২৫ নভেম্বর ২০১৫
মোস্তাফিজ আমিন, ভৈরব
০৩:০৪, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৩:৪১, ২৫ নভেম্বর ২০১৫
আরও খবর
কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে
ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লাউ চাষে লাখপতি!

মোস্তাফিজ আমিন, ভৈরব
০৩:০৪, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৩:৪১, ২৫ নভেম্বর ২০১৫
মোস্তাফিজ আমিন, ভৈরব
০৩:০৪, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৩:৪১, ২৫ নভেম্বর ২০১৫
ফসলের মাঠে কৃষকের হাসি। ছবি: এনটিভি

লাউ চাষ করে লাখ টাকা মুনাফা করছেন কিশোরগঞ্জের ভৈরবের অনেক কৃষক। বনে গেছেন লাখপতি! ফলে একের সাফল্যে অন্যে উৎসাহিত হয়ে লাউ চাষ করায় এলাকায় বাড়ছে লাউয়ের আবাদ। অল্প খরচে বেশি মুনাফা হওয়ায় লাউ চাষ আগামীতে এ অঞ্চলে আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরের। ভৈরবের কৃষকদের মতো দেশের অন্যান্য এলাকার কৃষকরাও লাউ চাষ করলে লাভবান হবেন বলেও পরামর্শ তাঁদের।

ভৈরব এলাকার কৃষক ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানান, লাউ সাধারণত শীতকালীন সবজি হলেও বর্তমানে শীতের আগে আগাম সবজি হিসেবে লাউ চাষের বেশ কদর বেড়েছে। বর্ষার শেষ এবং শীতের শুরুতে কৃষকরা এ লাউ চাষ করে বেশ লাভবান হচ্ছে। আর এ ক্ষেত্রে ওই সময়ের সবজির ঘাটতি পূরণে লাউ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেছেন তাঁরা।

স্থানীয় কৃষকরা জানালেন, লাউ চাষে গোবর, ছাই, কচুরিপানা আর পানি; এসবের বাইরে রাসায়নিক সারের খুব একটা ভূমিকা নেই বললেই চলে। তাই এক বিঘা জমিতে লাউ চাষে ২০ থেকে ২৫ হাজার টাকার বেশি খরচ হয় না। অন্যান্য ফসলের তুলনায় লাউ চাষে শ্রমও তুলনামূলক কম দিতে হয়।

অপরদিকে সবজি হিসেবে ভোক্তাদের কাছে লাউয়ের প্রচুর চাহিদা এবং বাজার দর ভালো থাকায় এক লাখ ১০ থেকে ২০ হাজার টাকা বিক্রি করা যায় প্রতি এক বিঘা জমির লাউ। এ ছাড়া প্রতি বিঘায় লাউয়ের ডগা বিক্রি করে আসে ২০ থেকে ২৫ হাজার টাকা।

এসব তথ্য জানিয়ে ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের পাঁচঘরহাটি এলাকার কৃষক নাসির উদ্দিন, আগানগর ইউনিয়নের নবীপুর এলাকার কৃষক কালা মিয়া এবং একই এলাকার আপেল মিয়ার দাবি, লাউ চাষ করে তারা বেশ লাভবান হয়েছেন। এবং তাদের দেখে উৎসাহিত হয়ে এলাকার অন্যান্য কৃষকরাও লাউ চাষে উৎসাহিত হচ্ছেন।

ভৈরব উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মানসুর আহমেদ দেশের অন্যান্য এলাকার কৃষকদের পরামর্শ দিয়ে জানান, ভৈরবের কৃষকদের মতো লাউ চাষে তারাও লাভবান হতে পারেন।

দু-তিন বছর ধরে ভৈরবের বিভিন্ন এলাকার কৃষকরা আগাম লাউ চাষ করে বেশ লাভবান হওয়ার পাশাপাশি সবজির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এনটিভি অনলাইনকে জানান ভৈরবের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল কালাম। লাউ চাষ করে লাখ টাকা মুনাফায় উদ্যোগী হতে এলাকার অন্য কৃষকদের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন।

সর্বাধিক পঠিত
  1. প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
  2. কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত
  3. যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী-শিশুসহ নিহত ৪
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
  5. ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  6. দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x