Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:৪৮, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৮:৫৩, ২৫ নভেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:৪৮, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৮:৫৩, ২৫ নভেম্বর ২০১৫
আরও খবর
শপিং ব্যাগে নবজাতকের মরদেহ
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ
এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ২
মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে আটক ৭

ইউপি নির্বাচন নিয়ে মুন্সীগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:৪৮, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৮:৫৩, ২৫ নভেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৮:৪৮, ২৫ নভেম্বর ২০১৫
আপডেট: ১৮:৫৩, ২৫ নভেম্বর ২০১৫
মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বুধবার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ২০ জন গুলিবিদ্ধ হয়। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়েছে।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সীমান্তবর্তী সম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বালুমহালের কাউন্টার ও ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ ছাড়া বালুমহালে ব্যবহৃত একটি স্পিডবোট পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লুট হয়েছে চারটি মোটরসাইকেল।

গ্রামবাসী জানায়, নির্বাচন নিয়ে সম্ভুপুরা ইউপি সদস্য নাসির মেম্বার ও ইউপি সদস্য প্রার্থী মো. হারুন রশীদের মধ্যে বিরোধ রয়েছে। এ দ্বন্দ্বের জেরেই সংঘর্ষের সূত্রপাত। হারুন রশীদকে সমর্থন দিচ্ছেন ওই এলাকার প্রভাবশালী ঈমাম হোসেন।

এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য নাসির মেম্বারের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। পরে তারা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মরজল হোসেন (৩০), আমির হোসেন (২৭), ফারুক হোসেন (২৬), জয়নাল আবদিন (২০), রাকিব হোসেন (২২), আরিফ হেসেন (২৮), হারুন মিয়া (২৫), মেহিদী (৭), জব্বর হোসেন (২০), হায়দার হোসেন (২৯), রাকিব হোসেন (১৯), হযরত আলী (৩০), মো. সেলিম (২৯), মো. পিন্টু (২০), সুজন মিয়া (২২),  ইয়ামিন (২৫), আয়নল হোসেন (৩০), মনিরুল (৩০), আমিন হোসেন (৩২), নয়ন মিয়া (১৮), মো. মিলনকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঈমাম হোসেন অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে হারুন রশীদ শেখ সম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এতে ক্ষিপ্ত হন বর্তমান ইউপি সদস্য নাসির হোসেন। এ কারণেই তিনি প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছেন।

তবে নাসির হোসেন মেম্বার দাবি করেছেন, বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

চরকিশোরগঞ্জ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রাম মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী হওয়ায় ঘটনা ঘটিয়ে দুই জেলাতেই পালিয়ে থাকে দুর্বৃত্তরা। এ ক্ষেত্রে পুলিশের আসামি ধরতে বেশ বেগ পেতে হয়।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন
  2. অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার
  3. ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই : ডা. জাহিদ হোসেন
  4. ফের চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস
  5. বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
  6. হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x