শপিং ব্যাগে নবজাতকের মরদেহ
জেলার মানচিত্র
নড়াইল সদর উপজেলায় সড়কের পাশে ফেলে রাখা একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ এলাকায় সংযোগ সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সড়কের পাশে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি শপিং ব্যাগে ভরে নবজাতকটিকে ফেলে রেখে যায়। পরে কুকুর ব্যাগটি টানাহেঁচড়া করলে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

এম. মুনীর চৌধুরী, নড়াইল