Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২২:১২, ২৬ নভেম্বর ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২২:১২, ২৬ নভেম্বর ২০১৫
আপডেট: ২২:১২, ২৬ নভেম্বর ২০১৫
আরও খবর
নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা : মূল আসামি নূরাসহ ৭ আসামি রিমান্ডে
ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে : ভারপ্রাপ্ত সিইসি
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল
পাবনায় দাদি-নাতনি হত্যা : অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, আটক ৩
মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

পাহাড়ে চলছে কঠিন চীবর দানোৎসব

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২২:১২, ২৬ নভেম্বর ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২২:১২, ২৬ নভেম্বর ২০১৫
আপডেট: ২২:১২, ২৬ নভেম্বর ২০১৫
ভিক্ষুদের পরিধানের জন্য চীবর তৈরি করছেন নারীরা। ছবি এনটিভি

বান্দরবানের পাহাড়ে চলছে কঠিন চীবর দানোৎসব। পুণ্যের আশায় কঠিন চীবর দানোৎসবে পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী নারীরা এক রাতের মধ্যে তুলা থেকে চরকায় ঘুরিয়ে সুতা কেটে সেই সুতায় রং লাগিয়ে কাপড় বুনে বৌদ্ধ ভিক্ষুদের পরিধানের জন্য তৈরি করেন চীবর (কাপড়)।

পরের দিন নতুন সুতায় তৈরি করা চীবর ভিক্ষুদের মাঝে দান করার নামই হচ্ছে কঠিন চীবর দানোৎসব। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানে পুরাতন রাজবাড়ি মাঠ থেকে কঠিন চীবর দানোৎসবের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

এর আগে বুধবার রাতে বান্দরবানের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে তিনদিনব্যাপী কঠিন চীবর দানোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্যাঞ্চলের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ উচহ্লা ভান্তে, জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ সরকারি ও বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা।

প্রচলিত আছে গৌতম বুদ্ধের মহা পুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রত পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর বান্দরবানেও  বিভিন্ন বৌদ্ধ বিহারে ব্যাপক আয়োজনে কঠিন চীবর দানোৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে পাহাড়ের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।

স্থানীয় বাসিন্দা হ্লাচিংনু মারমা ও ভাগ্যবতী তঞ্চঙ্গ্যা বলেন, ‘একরাতের মধ্যে না ঘুমিয়ে তুলা থেকে সুতা তৈরি করে নতুন সুতায় কাপড় বুনে চীবর তৈরি করি। বুদ্ধ ভিক্ষুদের পরিধানের যোগ্য করে চীবরগুলো ভিক্ষুদের মাঝে দান করব এটি হচ্ছে কঠিন চীবর দানোৎসব। আমরা বিশ্বাস করি জীবনে একবারও যদি আমরা ভিক্ষুদের চীবর তৈরি করে দান করতে পারি, তাহলে আমরা পরবর্তী বুদ্ধ যিনি আবির্ভাব হবেন আগামী জনমে আমরা তারই পুণ্যার্থী হবো।’

এদিকে কঠিন চীবর দানোৎসবে পাহাড়ের বৌদ্ধ বিহারগুলোতে পঞ্চশীল প্রার্থনা এবং প্রদীপ প্রজ্বালন করা হয়। আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে প্রধান ভিক্ষু উচহ্লা ভান্তের নেতৃত্বে শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে লাইন ধরে হেঁটে উজানীপাড়া-মধ্যমপাড়াসহ বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলো থেকে ছোয়াং (খাবার) এবং নগদ টাকা-কাপড় সংগ্রহ করবেন। বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং দানের মধ্য দিয়ে শেষ হবে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উচহ্লা ভান্তে।

সর্বাধিক পঠিত
  1. চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. দাম বাড়ায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
  3. সব ইস্যুতে আলোচনার মাধ্যমে জাতিকে সমাধান দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  5. চট্টগ্রাম বিমানবন্দরের ৬ ফ্লাইট বাতিল
  6. নারীদের দূরে ঠেলে রাখতে চায় একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x