পাঁচবিবিতে বিদ্যুৎ পেল ১৮৬টি পরিবার
পাঁচবিবির ঘোড়াপা গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু। ছবি : এনটিভি
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ঘোড়াপা গ্রামে ১৮৬টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে এই সংযোগ দেওয়া হলো।
আজ শুক্রবার দুপুর ১২টায় ওই গ্রামে নতুন বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এর মধ্য দিয়ে ওই এলাকার অধিবাসীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে ওই গ্রামের মানুষ খুবই খুশি।
উদ্বোধনের পর বক্তব্য দেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম শফিউল আলম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট