নারায়ণগঞ্জে গণপিটুনিতে তিনজন নিহত, আহত ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুরিন্দা বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি সংঘবদ্ধ দল পুরিন্দা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় লোকজন তাদের আটকে গণপিটুনি দেয়। এতে তিনজনের মৃত্যু হয়েছে।’

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ