Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫
আরও খবর
মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে আটক ৭
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাসায় ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
নাটোরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর
কাউখালীতে চোলাই মদসহ যুবক আটক
পোলট্রি খামার নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

মুন্সীগঞ্জে বিএনপির প্রচারে হঠাৎ হামলা

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫
মুন্সীগঞ্জে দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সময় আহত জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাই। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী এ কে এম ইরাদাত মানুর নির্বাচনী প্রচারণায় তিন দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে শহরের পুরাতন কাচারিঘাট এলাকায় শহর জামে মসজিদ মার্কেটসহ তিনটি স্থানে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাই। হামলায় তিনি, মেয়র পদপ্রার্থী এ কে এম ইরাদাত মানুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী এ কে এম ইরাদাত মানু, জেলা বিএনপির সভাপতি আবদুল হাইসহ ২০-৩০ জন নেতা-কর্মী নির্বাচনী প্রচারে শহর জামে মসজিদ মার্কেটে যান। এ সময় ২৫-৩০ জন যুবক লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। কিছুক্ষণ পরে হামলাকারীরা জে এস সিটি সেন্টার ও রেজিস্ট্রার অফিসের সামনে আবারও হামলা চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

হামলায় আহত হয়েছেন মেয়র পদপ্রার্থী এ কে এম ইরাদাত মানু, বিএনপি নেতা আবদুল হাই, শহর বিএনপির সদস্য আফসার উদ্দিন মিলন, ছাত্রদল নেতা আরিফ, মাছুদ রানা, বুরজাহান, এনামুলসহ ১০ জন।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এনটিভি অনলাইনকে বলেন, ‘জনগণ ভোট দিতে পারলে আমাদের বিজয় নিশ্চিত। আর আমাদের বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের লোকরা বিভিন্নভাবে হামলা, নির্যাতন চালাচ্ছে।’

আবদুল হাই বলেন, ‘আজ প্রথম প্রচারণায় নেমেছি। এতেই এই অবস্থা। বাকি ১৫ দিন কীভাবে প্রচারণা চালাব। আমরা ফোনের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছে। তবে লিখিতভাবে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসককে জানাব।’

হামলার ব্যাপারে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের দলীয় লোকজন, বিশেষ করে শহর আওয়ামী লীগের কেউ এই হামলার সঙ্গে জড়িত নয়। সহযোগী সংগঠনের কেউ করেছে কি না আমার জানা নেই। যদি করে থাকে সুষ্ঠু নির্বাচনের খাতিরে এটা কঠোরভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীকে।’

মেয়র পদপ্রার্থী এ কে এম ইরাদাত মানু বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ, তারা যেন বিষয়টি ভালোভাবে দেখে। নির্বাচন কমিশন যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে। নির্বাচনে ফলাফল যা হবে আমরা তা মেনে নেব।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেছে। তবে হঠাৎ ঘটনাটি ঘটায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত যুবকদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।

সর্বাধিক পঠিত
  1. প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ১৪ উপজেলায়
  2. এলপি গ্যাসের দাম কমলো
  3. চিনিকলের বর্জ্যে দূষিত হ‌চ্ছে চন্দনা-বারাশিয়া নদীর পানি
  4. প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্বে
  5. ফরিদপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ
  6. গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x