পাঁচবিবিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
খেললেন ফুটবল, পেলেন গরু-ছাগল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর ফুটবল মাঠে গতকাল শুক্রবার শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা হয়। খেলায় চ্যাম্পিয়ন রতনপুর চৌধুরীপাড়া একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রতনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় রতনপুর চৌধুরীপাড়া একাদশ রতনপুর হিন্দুপাড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়রা যথাক্রমে একটি গরু ও একটি করে ছাগলসহ নগদ টাকা পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।
রতনপুর শেখ রাসেল স্মৃতি ক্লাব অ্যান্ড লাইব্রেরির আয়োজনে গত ২৬ অক্টোবর ১৬টি দল নিয়ে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল।


শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট