Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০২:২৪, ০২ জানুয়ারি ২০১৬
আপডেট: ০৮:২৬, ০২ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০২:২৪, ০২ জানুয়ারি ২০১৬
আপডেট: ০৮:২৬, ০২ জানুয়ারি ২০১৬
আরও খবর
শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলে যুক্ত হলো বিভিন্ন বাহিনীর ১০ কর্মকর্তা
ইইউর চোখে নির্বাচনের পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক
নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় ২৬৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
ভোট দিতে বাড়ি যাচ্ছে গাজীপুরের পোশাক শ্রমিকেরা
‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

‘পাগলার মেলা'য় পাগল নাই

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০২:২৪, ০২ জানুয়ারি ২০১৬
আপডেট: ০৮:২৬, ০২ জানুয়ারি ২০১৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
০২:২৪, ০২ জানুয়ারি ২০১৬
আপডেট: ০৮:২৬, ০২ জানুয়ারি ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাগলার মেলা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দরগাহপাড়ায় বাঘা চানের মাজারে প্রতি বছর পৌষ মাসের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত বার্ষিক এ মেলা বসে। মেলায় সন্ধ্যা থেকে শুরু করে শেষরাত অবধি চলে মুর্শিদী ও মারফতি গান। বিভিন্ন এলাকা থেকে ফকির-পাগলারা আসেন বলেই এই মেলার নাম 'পাগলার মেলা'।

কিন্তু এখন এই মেলায় পাগলের দেখা মেলে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় একটি চক্রের নেতৃত্বে বসানো হয়েছে জুয়ার আসর।

বাঘা চান মাজারের খাদেম সৈয়দ আবুল হাসনাত জানান, স্থানীয় একটি অসাধু চক্র জুয়ার আসর বসিয়ে ওরশ উদযাপনকে ম্লান করে দিচ্ছে। জুয়া বোর্ডের সঙ্গে প্রভাবশালীরা জড়িত বলে মাজার সংশ্লিষ্টরা এ ব্যাপারে মুখ খোলার সাহস পাচ্ছে না।

হাসনাত অভিযোগ করেন, মাজারের অদূরে পুলিশ ফাঁড়ি থাকলেও তারা কার্যত কোনো ব্যবস্থা নেয় না। তিনি জানান, ওরশে এখন আর দূর-দূরান্তের পাগলারা আসেন না। পাগলাদের বেশির ভাগই মারা গেছেন বলে জানালেন তিনি।

শুক্রবার রাতে মেলায় ঢুকতেই দেখা গেল, রাস্তার ওপর বোর্ড বসিয়ে বাতি জ্বালিয়ে জুয়া খেলা হচ্ছে।

এক যুবক বলে উঠলেন, ‘নিচে পঞ্চাশ, ওপরে ৩০০।’ এর মানে জানতে চাইলে তিনি বলেন, সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত দান ধরা যাবে।

যুবক আরো বলেন, ‘পুলিশ-ডিবির লগে চুক্তি করা আছে, হেরা আইব না। এ ছাড়া এলাকার বেশ কজন ক্ষমতাশালী লোককে জুয়া বোর্ড থেকে চাঁদা দেওয়া অয়।’

মেলায় ঘুরতে আসা মধ্যবয়সী স্থানীয় যুবক আকিজ উদ্দিন জানান, ছোট বেলায় পাগলাদের দেখতে তারা মেলায় আসতেন। নানা চেহারা-বর্ণের পাগল আসতেন এই মেলায়। কিন্তু এখন আর আগের মতো পাগলরা আসেন না।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে খবর পেয়ে মেলায় গিয়েছিলাম, কাউকে পাইনি। জুয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। মেলার নামে জুয়া খেলতে দেওয়া হবে না।’

এদিকে গত বৃহস্পতিবার শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। বিশাল এলাকাজুড়ে মেলায় নানা পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে মেলা চলে গভীর রাত পর্যন্ত। হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয় মেলা। মুর্শিদী, মারফতি গানে ভক্তরা ডুবে যায় ভাব-সাগরে। পাশেই বাঘা চানের মাজার, এই মাজার ঘিরেই ভক্তদের এত উৎসাহ উদ্দীপনা।

সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
  2. যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
  3. মাদারীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন স্বতন্ত্রপ্রার্থী শহিদুলের
  4. ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
  5. আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
  6. এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x