কিশোরগঞ্জে মেলা উদ্বোধন সৈয়দ আশরাফের
কিশোরগঞ্জে বই মেলা উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি : এনটিভি
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শুক্রবার দুপুর ১টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সৈয়দ আশরাফ।
পরে বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
আলোচনা সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকেলে সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ