Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ০৮:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ০৮:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
লঞ্চে ৬ মাসের মেয়ে শিশুকে রেখে পালালেন বাবা!
‘ইস্টার্ন রিফাইনারির ধীরগতির উৎপাদন জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে না’   
সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিক
কুমিল্লায় ৪ কোটি টাকার নিষিদ্ধ পণ্য ধ্বংস

অবজ্ঞার কারণ জানতে চান ভাষাসৈনিক হেদায়েত

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ০৮:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
০৬:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ০৮:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৬
ভাষা সৈনিক আলহাজ্ব হেদায়েত হোসেন গোলাপ।

কিশোরগঞ্জ জেলার অত্যন্ত সুপরিচিত ভাষাসৈনিক আলহাজ হেদায়েত হোসেন গোলাপ। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। রাষ্ট্রভাষা আন্দোলনে সে সময় গঠিত কিশোরগঞ্জ মহকুমার সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

মহান ভাষা আন্দোলনের সময় হেদায়েত হোসেন গোলাপ ছিলেন স্থানীয় গুরুদয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। ভাষা আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে অংশ নেন। শিক্ষাজীবন শেষে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন এবং জেলা তথ্য কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চলাফেরায় প্রায় অক্ষম হয়ে পড়া ৮৩ বছর বয়সী হেদায়েত হোসেনের নিঃসঙ্গ দিন কাটে জেলা শহরের ফিসারি রোড এলাকায় নিজ বাড়িতে। বাসায় অবস্থান করা ছেলে বরকত হোসেন তাঁর দেখভাল করে থাকেন। তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা জুলফি আরা হোসেন ফরিদা ও আরেক ছেলে শামীম গত বছর প্রায় কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করেন।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরই জেলা প্রশাসন থেকে ভাষাসৈনিকের সম্মাননা পেয়ে আসছিলেন হেদায়েত হোসেন। কিন্তু গত তিন বছর বছর আগে হঠাৎ করেই অজ্ঞাত কারণে তাঁর নাম ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকে বঞ্চিত হচ্ছেন ভাষাসৈনিকের সম্মাননা থেকে।

প্রায়ই তিনি ৫২-এর ভাষা আন্দোলনের কথা মনে হলে আবেগপ্রবণ হয়ে ওঠেন। স্মৃতির ভেলায় চড়ে ফিরে যান অগ্নিঝরা সেই দিনগুলোতে। উত্তেজনায় কাঁপা কাঁপা গলায় বলে যান আন্দোলনের উত্তাল দিনগুলোর কথা। একে একে বলে যান জিন্নাহর ঘোষণা, ছাত্রদের মুখের ওপর প্রতিবাদ, রক্ত ভেজা ২১ ফেব্রুয়ারি, বাংলাদেশ ও বাংলা ভাষা নিয়ে পাকিস্তানিদের শোষণ, বৈষম্য ও ষড়যন্ত্রের কথা। এ ছাড়া আবেগমাখা উচ্চরণে প্রকাশ করে যান মাতৃভাষার প্রতি পরম মমতার কথা।

জীবন সায়াহ্নে এসে ভাষাসৈনিকের তালিকা থেকে বাদ পড়ায় তাঁর মনে কাজ করে তীব্র বেদনাবোধ। অব্যক্ত যন্ত্রণা ও ক্ষোভ নিয়ে ভাষাসৈনিক কেন বলেন, এর পেছনে কী কারণ তা না জানিয়েই আমাকে বাদ দেওয়া হলো কেন? কোনো কারণ থাকলে আমার কাছে কৈফিয়ত জানতে চাইল না কেন? জীবনের শেষ দিনগুলোতে এটাই কি আমার পাওনা ছিল?

ভাষাসৈনিকের তালিকা থেকে হেদায়েত হোসেনের নাম বাদ পড়ায় ক্ষুব্ধ ও ব্যথিত ভাষা আন্দোলনে তাঁর সহযোদ্ধারাও। সহযোদ্ধারাও মনে করেন, এটা অন্যায় কাজ এবং এতে তাঁর প্রতি অবিচার করা করা হয়েছে, যা মোটেও কাম্য নয়। এ অবস্থায় হেদায়েত হোসেনকে পুনরায় ভাষাসৈনিকের সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর স্বজন ও সহযোদ্ধারা।

সহযোদ্ধা ভাষাসৈনিক অধ্যক্ষ আ ফ ম শামছুল হুদা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাষাসৈনিক হেদায়েত হোসেন ও আমি এক সাথেই ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনে উনার অবদান আছে। কিন্তু গত তিন বছর ধরে তাকে ভাষা সৈনিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উনার প্রতি এ ধরনের আচরণ আমার খুব খারাপ লাগে। এই বয়সে হেদায়েত হোসেনকে এভাবে মনোপীড়া দেওয়া অত্যন্ত অনুচিত হয়েছে।’

হেদায়েত হোসেনের ছেলে বরকত হোসেন বলেন, ‘আমার ভাষাসৈনিক বাবা নিয়মিতভাবে জেলা প্রশাসনের সম্মাননা পেয়ে আসছিলেন। কিন্তু তিন বছর ধরে উনাকে সম্মাননা থেকে বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো কিছু বলতে রাজি হননি।

সর্বাধিক পঠিত
  1. বিস্ফোরণে উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
  2. ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
  3. নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
  4. অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
  5. প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  6. দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x