Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘বউবাজারে’ ঈদের আমেজ
চাঁদপুরে অগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস
রৌমারীতে এমপি মোস্তাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি
সোনারগাঁওয়ে জবি একাউন্টিং বিভাগের ৫ম ব্যাচের ইফতার মাহফিল
নিজ পিস্তলের গুলিতে এসআই আহত

নরসিংদীতে এ কে খাঁন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১০:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
ছবি : এনটিভি

আজ রোববার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় শীতলক্ষ্যা নদীর তীরে এ কে খান অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে এদিন দেশের বিভিন্ন স্থানে আরো নয়টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারি অর্থায়নে চারটি ও বেসরকারি অর্থায়নে ছয়টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে।

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড ডাঙ্গায় ২০০৯ সাল থেকে ২০০ একর জমির ওপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) ও ৫০ একর জমির ওপর অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ করছে। এরই মধ্যে জমি অধিগ্রহণ, বালু ভরাট ও সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শেষ হয়েছে। গত বছর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে এ কে খান অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেয়।

এ অর্থনৈতিক অঞ্চলের বিশেষ সুবিধা হলো কনটেইনার টার্মিনাল। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে বার্জযোগে কনটেইনারভর্তি মালামাল সহজেই নদীপথে পরিবহন সম্ভব হবে। এতে সড়কপথ ও রেলপথে পণ্য পরিবহনের চাপ কমবে। একই সঙ্গে পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার শিল্পকারখানার পণ্য পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় হবে।

প্রকল্পের নিরাপত্তা ও প্রশাসনিক প্রধান মেজর (অব.) জি এম খোরশেদ আলম বলেন, এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে ৭০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। সার্ভে, মাস্টারপ্ল্যান, বিদেশি পরামর্শক নিয়োগের কাজ চলছে। দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, কুয়েতসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। কিছুদিনের মধ্যেই অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ কে খান অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (লজিস্টিক, শিপিং অ্যান্ড পোর্ট) এমরান মিয়া চৌধুরী বলেন, ‘আমাদের অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাইটেক পার্ক নির্মাণ করা হবে। ইলেকট্রনিকস যন্ত্রাংশ, এয়ারক্রাফট, মোবাইল, গাড়ি, টেক্সটাইল মিল ও টিভির যন্ত্রাংশের শতাধিক বৃহৎ কারখানা প্রতিষ্ঠিত হবে। আশা করছি, ২০১৭ সালে কনটেইনার টার্মিনাল ও ২০১৮ সালে অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।’

এদিকে, ডাঙ্গায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কনটেইনার টার্মিনাল প্রতিষ্ঠা নরসিংদীর বড় অর্জন বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। তিনি বলেন, ‘উত্তম যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর উজ্জ্বল শিল্প সম্ভাবনা নিয়ে আশাবাদী। অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের ফলে ডাঙ্গায় শিল্পবিপ্লব ঘটবে বলে আমার বিশ্বাস।’ তিনি আরো বলেন, এরই পরিপ্রেক্ষিতে পাঁচদোনা-ডাঙ্গা সড়ক দুই লেনে উন্নীতকরণ ও শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা অংশ নেবেন।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x