Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:১১, ০১ মার্চ ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:১১, ০১ মার্চ ২০১৬
আপডেট: ২১:১১, ০১ মার্চ ২০১৬
আরও খবর
৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
অভয়ারণ্য ও পর্যটন স্পট হিসেবে গড়ে উঠছে ‘ঝোপখালী পাখির চর’
৩০০ বছরের প্রাচীন নিদাড়িয়া মসজিদ এখন ঝুঁকিপূর্ণ
দক্ষিণবঙ্গের পর্যটকদের কাছে টানে ‘গুঠিয়া মসজিদ’

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৫৭ জেলে

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:১১, ০১ মার্চ ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:১১, ০১ মার্চ ২০১৬
আপডেট: ২১:১১, ০১ মার্চ ২০১৬
সাজাভোগ শেষে আজ ভারত থেকে দেশে ফেরেন ৫৭ জেলে। ছবি : এনটিভি

ঘনকুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকেছিলেন ৫৭ জেলে। সাজা হিসেবে তিন মাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার আলীপুর কারাগারে ছিলেন তাঁরা।

আজ মঙ্গলবার ওই ৫৭ জন ফিরেছেন মাতৃভূমি বাংলাদেশে।

গত ২৭ ফেব্রুয়ারি ওই জেলেদের সাজার মেয়াদ শেষ হয়। আজ মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

ফেরত আসা এসব জেলেদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। তাঁদের খাবার পানি ও ওষুধপত্র দিয়ে প্রাথমিক সহায়তা দেওয়া হয়। 

ফেরত আসা কয়েকজন জেলে সাংবাদিকদের জানান, দিনের বেলায় সাগরে ঘন কুয়াশার মধ্যে ট্রলারের দিক হারিয়ে ফেলেছিলেন তাঁরা। ভাসতে ভাসতে কখন যে তাঁরা ভারতীয় জলসীমায় চলে যান, তা বুঝতেই পারেননি। ভারতের কোস্টগার্ড সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান।

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীর সীমান্ত নদী কালিন্দীর জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের পুলিশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে। ফেরত আসা জেলেদের মধ্যে ৫৩ জন কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার, তিনজন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার। একজন নোয়াখালীর। বিএসএফ তাঁদের ট্রলার দুটিও ফেরত দিয়েছে।

বিজিবির সুবেদার জসিম জানান, ফেরত আসা জেলেদের বয়স ২০ থেকে ৫০ বছর। তাঁরা সবাই সুস্থ আছেন।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মামুন জানান, গত ১৬ নভেম্বর ৫৭ জন জেলে দুটি বড় আকারের মাছধরার ট্রলার নিয়ে কক্সবাজার থেকে সাগরে নামেন। প্রায় সাতদিন ধরে সাগরের বাংলাদেশ জলসীমায় থাকার পর ঘনকুয়াশায় তাঁরা পথ হারিয়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়েন। এ সময় ভারতীয় কোস্টগার্ড সদস্যরা অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করে ভারতের পশ্চিমবঙ্গের  দক্ষিণ ২৪ পরগনা জেলার  ফেজারগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাঁদের কলকাতার আদালতে তোলা হলে প্রত্যেকের তিন মাস করে সাজা হয়। এর পর থেকে তাঁরা আলীপুর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

মেজর মামুন জানান, বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসার পর সরকারি পর্যায়ে যোগাযোগ করা হয়। এর জেরে দেশে আনা হয়।

কালিন্দী নদীর মধ্যসীমায় নৌকায় বসে জেলে হস্তান্তরের সময় ছিলেন ভারতের হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চ্যাটার্জি ও সাতক্ষীরার শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান। তাঁরা কাগজপত্রে দুই দেশের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ৩৪  ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-৩ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট সুরিন্দর কুমার, শমসেরনগর বিএসএফের এসি গিরিশ চন্দ্র, কৈখালী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার জসিম, ভারতীয় কোস্টগার্ডের ওসি আবু হাসান প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. ‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
  2. সৌদিতে দুর্ঘটনায় মা-বাবা-বোন হারানো ফাইজা এখন বাড়িতে
  3. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  4. চাকরি, ড্রাইভিং লাইসেন্স পেতে বা বিদেশ যেতেও ডোপ টেস্ট বাধ্যতামূলক
  5. যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : চিফ প্রসিকিউটর আমিনুল
  6. ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির প্রশাসক শওকত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x