ফরিদপুরে বাঘ রক্ষায় পথনাটক
‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মঞ্চায়িত হলো আমিনুর রহমান মৃদুলের রচনা ও নিদের্শনায় পথ নাটক ‘বাঘ এসেছে’।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে এ পথনাটক হয়।
বন মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ইউএসএইড এ পথনাটকের আয়োজন করে। এর উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুর রহমান।
পথনাটকের পরিচালক মামুন দেওয়ান বলেন, ‘বাঘ আমাদের প্রাকৃতিক সম্পদ। এর প্রয়োজনীতা অপরিসীম। এ লক্ষে আমরা ১০২ দিন দেশের বিভিন্ন জেলায় ২০৪টি স্থানে এ পথ নাটক মঞ্চায়িত করব।’
মামুন দেওয়ান জানান, গত ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পথনাটকটি মঞ্চায়িত হয়। এ কর্মসূচি শেষ হবে ২৫ মে।
২০ মিনিটের এ পথনাটক ফরিদপুরের সাতটি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর