Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম এ নোমান
০৮:৪৭, ০৭ মার্চ ২০১৬
এম এ নোমান
০৮:৪৭, ০৭ মার্চ ২০১৬
আপডেট: ০৮:৪৭, ০৭ মার্চ ২০১৬
আরও খবর
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল
ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম
ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি এনেছে সরকারের ১০ উদ্যোগ : প্রধানমন্ত্রীর কার্যালয়

তিন মন্ত্রণালয়ে হচ্ছে নতুন সাত বিভাগ

এম এ নোমান
০৮:৪৭, ০৭ মার্চ ২০১৬
এম এ নোমান
০৮:৪৭, ০৭ মার্চ ২০১৬
আপডেট: ০৮:৪৭, ০৭ মার্চ ২০১৬
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। পুরোনো ছবি

প্রশাসনিক কার্যক্রম সহজ ও গতিশীল করতে শিক্ষা, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য—এই তিন বৃহৎ মন্ত্রণালয়ে নতুন করে সাতটি বিভাগ করা হচ্ছে। প্রতিটি বিভাগে একজন করে সাতজন সচিব দায়িত্ব পালন করবেন। এ মুহূর্তে এ তিন মন্ত্রণালয়ে তিনজন সচিব দায়িত্ব পালন করছেন।

এসব মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজ ভাগাভাগি করে প্রয়োজনীয় সংখ্যক বিভাগ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়গুলো এখন এর অধীন বিভিন্ন দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরগুলোকে নিয়ে বিভাগ গঠনের কাজ করছে।

নতুন সাত বিভাগ গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এনটিভি অনলাইনকে বলেন, এ তিনটি মন্ত্রণালয় অনেক বড়। এ ছাড়া বর্তমানে এগুলোতে কাজের পরিধি আরো বিস্তৃত হয়েছে। কাজকর্মে গতিশীলতা আনতে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই শিক্ষা, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাতটি বিভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহৎ এ মন্ত্রণালয়গুলোর অধীনে কোন বিভাগে কোন দপ্তর বা অধিদপ্তর থাকবে, এটা নির্ধারণের বিষয়ে মন্ত্রণালয়গুলো কাজ করছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে বিভাগে উন্নীত করে এখানে একজন সচিবকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এ অধিদপ্তর একজন মহাপরিচালকের (ডিজি) তত্ত্বাবধায়নে রয়েছে। এ ছাড়া মাদ্রাসা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে একটি পৃথক বিভাগ করা হচ্ছে। কারিগরি ও উচ্চশিক্ষা নিয়ে কারিগরি ও উচ্চশিক্ষা বোর্ড নামে হচ্ছে আরেকটি বিভাগ। প্রস্তাবিত এ তিনটি বিভাগে তিনজন সচিব দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয় এসব বিভাগ গঠনের খসড়া তৈরির কাজ করে চলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে একজন সচিব দায়িত্ব পালন করছেন। এ মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ ও অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগ নামে দুটি বিভাগ হবে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পাসপোর্ট অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন বাহিনী ও দপ্তর-পরিদপ্তরগুলোর কোনটা কোন বিভাগের অধীনে থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তার খসড়া তৈরির কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবিত দুটি বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সূত্র আরো জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগ এবং পরিবারকল্যাণ বিভাগ নামে দুটি বিভাগ গঠনের কাজ চলছে। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরগুলোর কোনটা কোন বিভাগের অধীনে থাকবে, স্বাস্থ্য মন্ত্রণালয় এখন তা নিয়ে কাজ করছে।

তিন মন্ত্রণালয়ে নতুন করে সাত বিভাগ গঠনের ঘোষণা শিগগিরই আসতে পারে—এমন ইঙ্গিত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা আমাদের কাজ করেছি। এখন মন্ত্রণালয়গুলো পরবর্তী কাজ করছে। মন্ত্রণালয়গুলোর কাজ শেষ হলেই আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব।’

বর্তমানে ৪৫টি মন্ত্রণালয়ের মধ্যে আটটিতে একাধিক বিভাগ রয়েছে। অন্যদিকে, প্রশাসনে সচিব রয়েছেন ৭৫ জন।

সর্বাধিক পঠিত
  1. লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি : মাহফুজ আলম
  2. প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম
  3. ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  4. শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  5. তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল
  6. কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x