চতুর্থ ধাপে ৭৪৩ ইউপিতে ভোট ৭ মে
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ৭৪৩ ইউপিতে আগামী ৭ মে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপে আগামী ৭ মে ৭৪৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ এপ্রিল। যাচাই-বাছাই করা হবে ১০ ও ১১ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আগামী ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা