মা হারালেন পাবনা পৌরসভার মেয়র
পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর মা মনোয়ারা বেগম। ছবি : এনটিভি
পাবনা শহরের যুগীপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আইনজীবী তোফাজ্জল হকের সহধর্মিণী ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুর মা মনোয়ারা বেগম (৬৮) আর নেই। গতকাল সোমবার রাত দেড়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে বার্ধ্যকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনোয়ারা বেগম স্বামী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁর লাশ বালিয়াহালট কবরস্থানে দাফন করা হয়।
মনোয়ারা বেগমের মৃত্যুতে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা