Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৮:০৭, ৩১ মার্চ ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৮:০৭, ৩১ মার্চ ২০১৬
আপডেট: ১৮:০৭, ৩১ মার্চ ২০১৬
আরও খবর
মেঘনায় জাটকা ধরায় ২২ জেলে আটক, ১৬ জনের সাজা
ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, আহত ২ বোন
শিশু হত্যাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত আরও ২
তেল নিতে গিয়ে নিয়ম ভাঙায় পুলিশ সদস্যকে জরিমানা
মা-বাবার আদর পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে দেয় কিশোরী : পিবিআই

পঞ্চগড়ে আ. লীগের বিরুদ্ধে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৮:০৭, ৩১ মার্চ ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৮:০৭, ৩১ মার্চ ২০১৬
আপডেট: ১৮:০৭, ৩১ মার্চ ২০১৬
পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে ব্যালট পেপার ছিনতাই ও ভোটারকে মারপিট করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খয়রুল আলম খানের সমর্থকরা ওই কেন্দ্রের ২, ৩ ও ৫ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে জোর করে দুই শতাধিক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির প্রধানের ভোটারদের মারপিট করে ভোট দিতে বাধা দেয়। এ সময় কেন্দ্রের দায়িত্বরত আনসার পুলিশ ও বিজিবি সদস্যরা কোনো প্রতিরোধ করেনি। 

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির প্রধান, তাঁর পোলিং এজেন্ট সামিউ ও  ভোটার দুলাল চন্দ্র অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী খয়রুল আলম খানের সমর্থক শিক্ষক সোহরাব আলী, এন্তা, ভুট্টোসহ ১০-১৫ জন যুবক বিভিন্ন কক্ষে  প্রবেশ করে দুই শতাধিক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। 

পাছপীর ইউনিয়নের আমজানিপাড়া গ্রামের দুলাল হোসেন জানান, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক নুনতুল তাঁকে ভোট দিতে বাধা দেয়। এ সময় তাঁকে মারপিট করে শার্ট ধরে টেনে- হিচড়ে কেন্দ্র থেকে বের করে দেয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির প্রধানের পোলিং এজেন্ট সামিউলকে কক্ষ থেকে বের করে দেয়।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা কক্ষে শুধু ইউপি সদস্য ও নারী আসনের প্রার্থীদের ব্যালট পেপার থাকলেও চেয়ারম্যান পদপ্রার্থীর কোনো ব্যালট পেপার ছিল না। অনেক মহিলা এ সময় চেয়ারম্যান পদপ্রার্থীকে ভোট দিতে পারেননি।
 
কেন্দ্রে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ব্যালট ছিনতাই ও ভোটারদের মারপিট করার  বিষয়টি তাদের জানানো হয়নি বলে জানিয়েছেন।
 
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার সোলায়মান আলী বলেন, কয়েকজন যুবক ভেতরে প্রবেশ করে চেয়ারম্যানের প্রায় ৮০টি ব্যালট পেপার জোর করে  ছিনিয়ে নিয়ে যায়। 

তিন নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার ইউনুস আলী চেয়ারম্যানের  প্রায় ১৫-২০টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। 

ওই কেন্দ্রের আরেক প্রিজাইডিং অফিসার প্রফুল্ল চন্দ্র কিছু ব্যালট ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ হোসেন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এসব ব্যালট চিহ্নিত করে বাতিল করা হবে। নতুন করে ব্যালট এনে ভোট গ্রহণ করা হচ্ছে। 

সর্বাধিক পঠিত
  1. আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
  2. কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
  3. ভারত থেকে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
  4. রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  5. শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x