Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ০৯ এপ্রিল ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ০৯ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:০৩, ০৯ এপ্রিল ২০১৬
আরও খবর
সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪
‘এমপি সাহেব আসার পর ফেরি ছেড়ে যাবে’
অবহেলায় পর্যটক টানতে পারছে না মহাকবির স্মৃতিবিজড়িত ‘মধুপল্লী'
ভারপ্রাপ্ত সিআইডি প্রধান হলেন আলি আকবর খান
ইউপি নির্বাচন

পাবনায় এমপি টুকুর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ০৯ এপ্রিল ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২২:০৩, ০৯ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:০৩, ০৯ এপ্রিল ২০১৬
পাবনার সাঁথিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করছেন পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। ছবি : এনটিভি

পাবনার সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়নে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। 

শামসুল হক টুকু তৃণমূলের ভোটের নামে নিজে উপস্থিত থেকে পছন্দের প্রার্থীদের বাছাই করছেন বলে একাধিক প্রার্থী অভিযোগ করেছেন।
 
সূত্র জানায়, গতকাল শুক্রবার দিনব্যাপী অ্যাডভোকেট শামসুল হক টুকু তৃণমূলের ভোটের নামে নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম লিটন মোল্লাকে নন্দনপুর ইউনিয়নে, গৌরীগ্রাম ইউনিয়নে জয়নুল আবেদীন ও কাশিনাথপুর ইউনিয়নে মীর মঞ্জুর এলাহীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেন। 

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি। আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বিল্লু, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, মনির উদ্দিন আহম্মেদ মান্না, আহম্মেদ ফিরোজ কবির, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ম আ আহাদ বাবু, শ্রম সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সানসহ উপজেলা কমিটি ও বিভিন্ন ইউনিয়নের নেতারা। 

পরে নন্দনপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম লিটন মোল্লা মনোনয়ন পান। অপরদিকে বিকেলে একই নিয়মে গৌরীগ্রাম ইউপিতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন ও কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেন। 

সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল বাতেন মাস্টার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়নে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আচরণবিধি ভঙ্গ করে নিজের পছন্দের প্রার্থীদের বাছাই করছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কাল রোববার পাবনায় ১০ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অর্ধশত আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করবেন বলে তিনি জানান। 

এ ব্যাপারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘আমি কোনো আচরণবিধি ভঙ্গ করিনি বা নিয়মের বাইরে কিছুই করিনি। তৃণমূলের গোপন ভোটের প্রার্থী বাছাই হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম মাত্র।’ 

সর্বাধিক পঠিত
  1. আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাঁদলেন পুলিশের এসআই
  2. আদালতের বাইরে পুলিশি হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ
  3. রামিসা হত্যা মামলা : ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  4. খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  5. পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  6. রামিসা হত্যা মামলা : আদালতে যা বললেন বাবা, মা ও বোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x