Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৮:৩০, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:০২, ১১ এপ্রিল ২০১৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৮:৩০, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:০২, ১১ এপ্রিল ২০১৬
আরও খবর
ভোটারদের সংবর্ধনা দিলেন বিজয়ী ইউপি সদস্য
তাড়াশে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর মাইক ভাঙচুর, মারধর

ভৈরবে দুই ইউনিয়নে নেই বিএনপি

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৮:৩০, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:০২, ১১ এপ্রিল ২০১৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৮:৩০, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ২২:০২, ১১ এপ্রিল ২০১৬
ভৈরব উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ সোমবার ও গতকাল রোববার ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ছবি : এনটিভি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভৈরবের সাতটি ইউনিয়নে মনোনয়ন জমাদানকারীদের মধ্যে মাত্র দুজন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। তবে সাতটির মধ্যে দুটি ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নেই।

আজ সোমবার ও গতকাল রোববার ভৈরব উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা নির্বাচন কার্যালয়।

এ সময় প্রার্থীরা ছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবে আলম, রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রধান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অহিদুজ্জামান ভূঁইয়াসহ পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, গ্যাস-বিদ্যুৎ ও কর বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাত, বিএনপির পাঁচ, জাতীয় পার্টির পাঁচ, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ তিন এবং স্বতন্ত্র ১৫ জনসহ মোট ৩৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

আর সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে ২৫৬ এবং সংরক্ষিত মহিলা আসনে ৭১ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। বাছাই প্রক্রিয়ায় ৩৫ চেয়ারম্যান প্রার্থীর সবকটি, সাধারণ সদস্য পদের ২৫৬টির মধ্যে ২৫৪টি এবং সংরক্ষিত আসনের ৭১ সদস্য পদের ৭১টি মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়।

গত ২৮ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ দফা নির্বাচনের অংশ হিসেবে ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে শনিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ এপ্রিল।

উপজেলার সাতটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৬৬৭ জন। এর মধ্যে ৬২ হাজার ৫১১ জন পুরুষ আর ৫৮ হাজার ১৫৬ জন নারী ভোটার।

ইউপি নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. এলপি গ্যাসের দাম বাড়ল
  2. হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
  3. শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
  4. মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
  5. পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব : জামায়াত আমির
  6. দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগকর্মীর বিএনপিতে যোগদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x