Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৫২, ১৩ এপ্রিল ২০১৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৫২, ১৩ এপ্রিল ২০১৬
আপডেট: ১৮:৫২, ১৩ এপ্রিল ২০১৬
আরও খবর
চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
ছেলেকে হত্যার পর পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ
আলীকদমে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
মুন্সীগঞ্জে তিন বালতিভর্তি তাজা ককটেল উদ্ধার

গরমে শিশুদের দাঁড় করিয়ে মেয়রকে লাল গালিচা সংবর্ধনা

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৫২, ১৩ এপ্রিল ২০১৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৫২, ১৩ এপ্রিল ২০১৬
আপডেট: ১৮:৫২, ১৩ এপ্রিল ২০১৬
মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়রকে দেওয়া হবে সংবর্ধনা। তাই রোদে দাঁড়িয়ে আছে কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

সারা দেশে বইছে তীব্র তাপদাহ। গরমে কাহিল দেশবাসী। এই গরমে প্রচণ্ড রোদের মধ্যে শিশু শিক্ষার্থীদের প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে লাল গালিচা সংবর্ধনা নিলেন মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র।

মেয়রকে আজ বুধবার সংবর্ধনা দেয় কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ছাত্রছাত্রীদের জোর করে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করানো হয়।

বিদ্যালয়ের কোমলমতি সহস্রাধিক শিশুকে আজ বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দাঁড় করিয়ে রাখা হয়। চৈত্র সংক্রান্তির কারণে এদিন বিদ্যালয় বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের ডেকে এনে এভাবে রোদে দাঁড় করিয়ে রাখার ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে বিদ্যালয় সূত্রে জানা যায়, মো. এনায়েত হোসেন কালকিনি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহিন এবং বিদ্যালয়ের শিক্ষকরা মিলে মেয়রকে সংবর্ধনা দেন।

কোমলমতি ছাত্রছাত্রীদের রোদের মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা বা কাউকে স্বাগতম জানানোর ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিশু ছাত্রছাত্রীদের দেড় ঘণ্টা রোদে দাঁড় করিয়ে পৌর মেয়রকে লাল গালিচা সংবর্ধনা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, তাঁরা ছেলেমেয়েদের স্কুলে পাঠান পড়ালেখা শেখার জন্য। অথচ তাদের রোদের মধ্যে দাঁড় করিয়ে স্কুল কমিটি ও শিক্ষকরা তাঁদের স্বার্থ রক্ষা করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দকী, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবুল বাশার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা প্রমুখ।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিশেষ ব্যক্তিদের এমন সংবর্ধনা দিয়ে থাকি। আর ছাত্রছাত্রীদের রাস্তায় দাঁড় করানো হয়নি।’

স্কুলের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র উপদেষ্টাকে গণসংবর্ধনা দিল এলাকাবাসী
  2. ধসে পড়ল তুরাগ পাড়ের নবনির্মিত সড়ক
  3. তারেক রহমানের সঙ্গে যে কথা হলো জামায়াত আমিরের
  4. এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  5. তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ
  6. বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x