Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:১৫, ০৪ মে ২০১৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:১৫, ০৪ মে ২০১৬
আপডেট: ২৩:১৫, ০৪ মে ২০১৬
আরও খবর
ইউপি নির্বাচনে সংসদ সদস্যের হস্তক্ষেপের অভিযোগ
কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যানের ভাই নিহত

আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:১৫, ০৪ মে ২০১৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:১৫, ০৪ মে ২০১৬
আপডেট: ২৩:১৫, ০৪ মে ২০১৬

নির্বাচনী সহিংসতায় আহত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মজিবুর রহমান (৬০) মারা যান।

আজ বুধবার রাত ৯টায় সোহাগী বাজারে জানাজা শেষে মজিবুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় মজিবুরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোহাগী বাজারের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

গত ১৮ এপ্রিল বিকেলে সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান এবং  জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী কাদির আহম্মেদ ভুঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মজিবুব রহমান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। ২৬ দিন পর মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান। ওই দিনের হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল, কনস্টেবল সুমন ও আজিজ, সমর্থক আব্দুল মান্নান, শাহীন প্রমুখ আহত হন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান জানান, মৃত্যুর সংবাদে এলাকায় যাতে সহিংস ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।

ইউপি নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x