হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ
সরকার দলীয় শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানিয়েছেন।
ফরহাদ আহাম্মদ খান বলেন, আগামীকাল শনিবার শেরপুর আতিকের নির্বাচনী এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁকে নির্বাচনী এলাকায় না থাকতে বলা হয়েছে।
কমিশনের এ নির্দেশনা বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তা ও ওই সংসদ সদস্য বরাবর পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা