শেষ পর্যায়ের ইউপি নির্বাচন
নেত্রকোনায় মনোনয়নপত্র দাখিল
নেত্রকোনায় চলছে শেষ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পালা। শেষ পর্যায়ে আগামী ৪ জুন সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক লাখ ৯২ হাজার ১৪৭ জন ভোটার। নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সদস্য পদপ্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা নেত্রকোনা উপজেলা সদরে নির্বাচনী কর্মকর্তাদের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করছেন।
আর এই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা সদরে উৎসবের আমেজ বিরাজ করছে।

ভজন দাস, নেত্রকোনা