জয়পুরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে আজ সোমবার জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় জয়পুরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
আজ সোমবার দুপুরে জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সড়কে ঘণ্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েনের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট পৌর কর্মকর্তা-কর্মচারী কমিটির সভাপতি আবুল কারাম আজাদ, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী এ টি এম মোস্তাফিজার রহমান প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট