Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৬:৪৪, ২৪ মে ২০১৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৬:৪৪, ২৪ মে ২০১৬
আপডেট: ১৬:৪৪, ২৪ মে ২০১৬
আরও খবর
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন
মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক
গ্রাহকের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সংস্থা

নরসিংদীতে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৬:৪৪, ২৪ মে ২০১৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৬:৪৪, ২৪ মে ২০১৬
আপডেট: ১৬:৪৪, ২৪ মে ২০১৬
নরসিংদীতে নিহত চা বিক্রেতা এমদাদুল হক এবাদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। ছবি : এনটিভি

নরসিংদীতে এমদাদুল হক এবাদ (২৮) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় শহরতলির হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক সদর উপজেলার বাদুয়ারচর কাচারীবাজারের মৃত কেলো মুন্সির ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাদুয়ারচর কাঁচাবাজারে যান এবাদ। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী আলতাফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। রাতে প্রচারকাজ শেষে আলতাফ হোসেনকে তাঁর বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন এবাদ। সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তাঁর জবাই করা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য হাজীপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অপর ইউপি সদস্য প্রার্থী তৈয়বুর রহমানের সমর্থকরা এবাদকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

সকালে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালেদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তদন্তের পর তা বলা যাবে।

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x