পাবনায় ভোটকে কেন্দ্র করে ১৪৪ ধারা
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে দুই চেয়াম্যান পদপ্রার্থী একই স্থানে একই সময় নির্বাচনী সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানা ইসলাম জানান, আগামী শনিবার (৪ জুন) ভাঁড়ারা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। একে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়াম্যান পদপ্রার্থী আবু সাঈদ খান এবং জাসদের চেয়াম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ আজ বিকেলে ইউনিয়নের খয়েরবাগান হাটে নির্বাচনী জনসভার আয়োজন করেন।
একই সময়ে একই জায়গায় জনসভার ডাক দেওয়ায় দুই চেয়ারম্যান পদপ্রাথীর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সহিংসতার আশঙ্কায় দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত ওই স্থানসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা