বইমেলার গেটে ককটেল, দুই সন্দেহভাজন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকায় বইমেলার গেটে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শেখ কৌশিক ইকবাল ও আল-আমিন সিদ্দিক। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম এ রিয়াজ এনটিভি অনলাইনকে বলেন, তিনি টিএসসি এলাকায় দায়িত্ব পালনের সময় ককটেল বিস্ফোরণের ঘটনাটি শুনতে পান। পরে ঘটনাস্থলে যাওয়ার পর লোকজন দুই ‘হামলাকারীকে’ দেখিয়ে দেন। তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক