জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
আজ সোমবার সকালে জয়পুরহাটে শহীদ জিয়া ডিগ্রি কলেজ চত্বরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। ছবি : এনটিভি
জয়পুরহাটে শহীদ জিয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় জয়পুরহাটে শহীদ জিয়া ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ শামছুল হক, সমাজকর্ম বিভাগের শিক্ষক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।
এ ছাড়া একই সময়ে জয়পুরহাটের হানাইল নোমনিয়া কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বোর্ডের নির্দেশনা অনুযায়ী জঙ্গি হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টির জন্যই এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট