Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:২৯, ০৩ আগস্ট ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:২৯, ০৩ আগস্ট ২০১৬
আপডেট: ১৭:২৯, ০৩ আগস্ট ২০১৬
আরও খবর
বন্যাকবলিত মোজাম্বিকে মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ 
হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে : পররাষ্ট্র উপদেষ্টা
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

জঙ্গি ও তাদের দোসররা একদিকে, সারা দেশ আরেকদিকে : ইনু

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:২৯, ০৩ আগস্ট ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৭:২৯, ০৩ আগস্ট ২০১৬
আপডেট: ১৭:২৯, ০৩ আগস্ট ২০১৬
আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল এক ইনু। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এখন জঙ্গিবিরোধী যুদ্ধ চলছে। সেই যুদ্ধে জঙ্গি ও তাদের দোসর ছাড়া সরকার, প্রশাসন এবং জনগণের মধ্যে একটা ব্যাপক ঐক্য হয়েছে। জঙ্গিরা ছাড়া সারা দেশ এখন এক কাতারে।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় যোগদান করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গি দমনের কৌশল ও অভিযান নিয়ে বিএনপি এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বলেন, তাঁরা জঙ্গির পরিচয় এবং দমনের কৌশল পদ্ধতি নিয়ে যতই বিভ্রান্তিকর বক্তব্য দিক না কেন জঙ্গিদের বাঁচানো যাবে না। জঙ্গিরাও বঙ্গবন্ধুর খুনিদের মতোই স্বঘোষিত খুনি। ফলে বিভ্রান্তির জাল তৈরি করে লাভ নেই।

এ সময় মন্ত্রী আরো বলেন, নিরপরাধ জনগণকে রক্ষার জন্য সরকার জঙ্গি ছাড়া আর কারো গায়ে হাত দিচ্ছে না। জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজনীতি ও উন্নয়নের চাকা অব্যাহত রাখতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে জঙ্গি দমন যুদ্ধ শেষপর্যায়ে নিয়ে যাব। জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ব।

এ সময় আগাম নির্বাচন প্রশ্নে ইনু বলেন, নির্বাচন সাংবিধানিক ব্যাপার। নির্বাচনের প্রস্তুতি সময়মতো নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তাঁর দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হেরফের হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন যথাসময়েই হবে। কেউ তা আটকাতে পারবে না, বানচালও করতে পারবে না।

পরে জঙ্গিবাদবিরোধী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা হক রিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x