গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
মনির সরদারকে গাঁজাসহ আটক করেছে সেনাবাহিনী। ছবি : এনটিভি অনলাইন
বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৪) গাঁজাসহ আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর একটি অভিযানে উপজেলার শোলক এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ও চাঁদাবাজির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির সরদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাকে উজিরপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)