মোংলা অর্থনৈতিক অঞ্চলে জাতীয় শোক দিবস পালন
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার মোংলা অর্থনৈতিক অঞ্চলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মোংলা অর্থনৈতিক অঞ্চলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে মোংলা অর্থনৈতিক অঞ্চলের আয়োজনে ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ঠিকাদারদের সহযোগিতায় আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়।
মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার সহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন, বেজার সহকারী প্রকৌশলী ফেরদৌস ওয়াইদ, প্রকল্প প্রকৌশলী শেখ মতিউর রহমান, উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আবু হোসাইন সুমন, মোংলা