পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার পানিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক চন্দ্র সাহা।
নিহত শিশুরা হলো পানিশ্বর গ্রামের জুরালি মিয়ার ছেলে আমান উল্লাহ (৪), একই বাড়ির কামাল মিয়ার ছেলে এমরান মিয়া (৫) ও মেয়ে সাবিনা বেগম (৪)।
ওসি জানান, সকালে পানিশ্বর গ্রামের শোলাবাড়িতে একই পরিবারের তিন শিশু খেলা করার সময় পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া