Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
২০:১৮, ৩০ আগস্ট ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
২০:১৮, ৩০ আগস্ট ২০১৬
আপডেট: ২০:১৮, ৩০ আগস্ট ২০১৬
আরও খবর
একদিন পরই জামিনে মুক্ত এনসিপিনেতা তারেক রেজা
গৃহবধূ হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২
রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় জুনে ঘোষণা হবে, আশা চিফ প্রসিকিউটরের
দল হিসেবে আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

বরগুনায় অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

সোহেল হাফিজ, বরগুনা
২০:১৮, ৩০ আগস্ট ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
২০:১৮, ৩০ আগস্ট ২০১৬
আপডেট: ২০:১৮, ৩০ আগস্ট ২০১৬

বরগুনায় এক কিশোরীকে অপহরণ করার দায়ে রবিউল ইসলাম মামুন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এক স্কুল শিক্ষিকাসহ অপর তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী এ রায় দেন। এ মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে বরগুনার কলেজ রোড এলাকার বাসিন্দা রবিউল ইসলাম মামুনকে (২৮) নারী ও শিশু নির্যাতন দমন ২০০৩-এর সাত ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯ এর এক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।  মামুনের বড় বোন ইরানি বেগম (৩৩) ও তাঁর ছেলে মো. বাদল (৩৭) এবং মামুনের বন্ধু পিটিআই রোডের বাসিন্দা মো. কালামের ছেলে মো. রুবেলকে (২৮) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩-এর ৭ ও ৩০ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে ইরানি বেগম বরগুনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ মে বরগুনার ডিকেপি রোডের বাসা থেকে এক কিশোরীকে তার মা অসুস্থ বলে বাসা থেকে নিয়ে যায় মামুন ও তার সহযোগীরা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ওই কিশোরী। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে বরগুনা থানায় একটি অপহরণ মামলা করেন। এ ঘটনার তিন মাস পর ঢাকার পল্লবীর একটি বাসা থেকে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলার রায় দেওয়া হয়েছে। উচ্চ আদালতেও এ রায় অপরিবর্তিত থাকবে বলে তিনি মন্তব্য করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী আবদুল আজিজ জানান, সঠিক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের জন্য তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

সর্বাধিক পঠিত
  1. নানাবাড়ি যাচ্ছিল আড়াই বছরের রুহান, পিকআপের চাপায় গেল বাবা-ছেলের প্রাণ
  2. শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল : ভারতীয় হাইকমিশন
  3. ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
  4. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ৪১৯ হাজিকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x