সমাবেশ শেষে মাদকের আস্তানায় চড়াও জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় আজ বুধবার মাদকবিরোধী সমাবেশ শেষে চিহ্নিত কয়েক মাদক ব্যবসায়ীর বাড়িঘরে চড়াও হয় জনতা। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ শেষে চিহ্নিত কয়েক মাদক ব্যবসায়ীর বাড়িঘরে চড়াও হয় জনতা।
আজ বুধবার বিকেলে শহরের কান্দিপাড়া এলাকায় মাদকবিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এলাকাবাসী চিহ্নিত কয়েক মাদক ব্যবসায়ীর আস্তানায় চড়াও হয় এবং ভাঙচুর চালায়।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া