ব্রাহ্মণবাড়িয়ায় ৬ সেপ্টেম্বর নৌকাবাইচ
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৬ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। এর আগে ৭ সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হলেও তা একদিন এগিয়ে আনা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন এ কথা জানান।
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, কিছু প্রাতিষ্ঠানিক কারণে তিতাস নদীতে নৌকাবাইচটি আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এ নৌকা বাইচ। অনুষ্ঠিতব্য নৌকাবাইচকে সফল করার লক্ষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা প্রশাসক আরো জানান, দর্শকরা যাতে সুশৃঙ্খলভাবে নৌকাবাইচ উপভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারো বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভুইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া