লঞ্চে ওঠার সময় নিখোঁজ ভাইবোন
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই ভাইবোন নিখোঁজ হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মৌলভীর হাট অংশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু হলো সুমাইয়া (১২) ও রাজিন (৩)।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান রাতে এনটিভি অনলাইনকে বলেন, দুই ভাইবোনসহ একই পরিবারের নয় সদস্য ট্রলারে করে ঢাকাগামী এমভি আওলাদ-৪ লঞ্চে ওঠার চেষ্টা করেছিলেন।
কাছাকাছি আসার পর লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে পরিবারের সদস্যরা নদীতে পড়ে যান। ট্রলারের সাতজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুই ভাইবোন নিখোঁজ রয়েছে বলে জানান ওসি।

আকতার ফারুক শাহিন, বরিশাল