শুধু বই নয়, ল্যাপটপ বিতরণ হবে : জয়
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবিটি আজ ৩ মে-২০১৫, রোববার তোলা। ছবি : সাইফুল ইসলাম কল্লোল, বাসস।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়বলেছেন,শিক্ষার্থীদের মধ্যে শুধু বই নয়, এখন থেকে তাদের মধ্যে সরকারের পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ করা হবে। আজ রোববার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এক্সিম ব্যাংকের সহায়তায় প্রথম পর্যায়ের ৫০০ ল্যাপটপের মধ্যে এদিন২৫০ শিক্ষার্থীর মধ্যে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জয় বলেন, ‘সারা দেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়ে এক-জিবিপিএস স্পিডের ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করে দেওয়া হবে।’আইটি খাতে সরকার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কালিয়াকৈরে একটি হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক