স্থানীয় সরকার বিভাগে আবারও ইসির চিঠি
সারা দেশের পৌরসভার পৃথক তালিকা ও মেয়াদ উত্তীর্ণ পৌরসভার তালিকা চেয়ে স্থানীয় সরকার বিভাগে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত চিঠিটি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ জানুয়ারি ২০১১ থেকে ১৮ জানুয়ারি ২০১১ তারিখে ২৬১টি পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী পৌরসভার মেয়াদ হবে পৌরসভা গঠনের পর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। এবং পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, সারা দেশের পৌরসভার পৃথক তালিকা ও মেয়াদ উত্তীর্ণ পৌরসভার তালিকা পাঠানোর জন্য ইতোপূর্বে সংযুক্ত পত্রের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সারা দেশের পৌরসভার তালিকা মেয়াদোত্তীর্ণ পৌরসভার তালিকা অদ্যাবধি পাওয়া যায়নি। সারা দেশের পৌরসভার পৃথক তালিকা ও মেয়াদোত্তীর্ণ পৌরসভার তালিকা পাঠানোর জন্য নির্দেশিত হয়ে পুনরায় অনুরোধ করা হলো।

হুমায়ুন কবীর