ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে আয়ান নামে ৯ মাস বয়সী ও ৩ মাস বয়সী আব্দুল্লাহ নামে দুই শিশুর মৃত্যু হয়। এর মধ্যে রোজা নামে শিশুটির বাড়ি রাজবাড়ী ও কামরুল নামে শিশুটির বাড়ি ফরিদপুরে।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর জেলায় বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর